Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি কানন, সম্পাদক মিয়াদুল

গাংনী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি কানন, সম্পাদক মিয়াদুল

  তরিকুল ইসলাম    ২৮ ডিসেম্বার, ২০২৪ ২০:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 96 বার

মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের আগামী ২০২৫-২০২৬ (দুই) বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলা নিউজ এর মেহেরপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক চুয়াডাঙ্গার’ গাংনী প্রতিনিধি মিয়াদুল ইসলাম।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১-টায় উপজেলা প্রেসক্লাবের নিজ কার্যালয়ে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাসুদ রানা (মাই টিভি, গাংনী প্রতিনিধি) ও লিটন মাহমুদ (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি(আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ-আসাদুল্লাহ আল গালিব(দৈনিক ডেসটিনি), সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম রাসেল(গাংনী নিউজ), দপ্তর সম্পাদক এজাজ উদ্দিন ছোটন(কুষ্টিয়া প্রতিদিন), প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রকি(দৈনিক সকালের শিরোনাম), নির্বাহী সদস্য এমএ লিংকন(দৈনিক সময়ের কাগজ), এমএন পাভেল(এশিয়ান টেলিভিশন), আমিরুল ইসলাম অল্ডাম(দৈনিক ইত্তেফাক ও সাহাজুল ইসলাম সাজু(দৈনিক মানবজীবন)।

উল্লেখ্য, এ বছরের শুরুতেই ৬ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আক্তারুজ্জামান(বাংলা টিভি), সাঈদ হাসান(দৈনিক কুষ্টিয়া), মাহাবুল ইসলাম(সময়ের সমীকরণ), তরিকুল ইসলাম(দৈনিক বাংলাদেশ সমাচার ও নিউজ বাংলাদেশ ৬৪), হাসানুজ্জামান(আলোকিত সকাল) ও ফিরোজ আহমেদ পলাশ(মেহেরপুর প্রতিদিন)।

তরিকুল ইসলাম