Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন

আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন

 অনলাইন ডেস্ক    ২৪ জুন, ২০২৪ ১৭:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। আজ সোমবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিএমপির তেজগাঁও জোনের শের-এ-বাংলা নগর থানার পরিদর্শক তদন্ত সজীব দে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত সাড়ে ৩ টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে শাহজাহান ভূঁইয়ার মৃত্যু হয়। তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন।

আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদির পলাশ উপজেলার ইছাখালী গ্রাম দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

অনলাইন ডেস্ক