চার দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৮ জুলাই) বেলা ১১টার সময় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন মিলনায়তনে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চার দিনের সরকারি সফরে আগামীকাল (সোমবার) বেলা ১১টার সময় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি প্রধানমন্ত্রীর এবারের সফরে বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে কি না, জানতে চাইলে ড. হাছান বলেন, তিস্তা প্রকল্পের নিয়ে চীন চাইলে আলোচনা হবে।
বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বঙ্গবন্ধুকন্যা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































