মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে গাংনী ক্যাডেট একাডেমীর উদ্যেগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পশ্চিম মালসাদহ (টেপিপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী ক্যাডেট একাডেমীর পরিচালক রাজু আহমেদ বনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মেহেরপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু ও নিউজ বাংলাদেশ ৬৪- এর সম্পাদক তরিকুল ইসলাম।
এসময় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শুভ মিয়া ও নাসরিন সুলতানা । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পশ্চিম মালসাদহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ জোবায়ের ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































