Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবার হেলিকপ্টার থেকে মিয়ানমারের গুলি, বাংলাদেশি আহত

এবার হেলিকপ্টার থেকে মিয়ানমারের গুলি, বাংলাদেশি আহত

 অনলাইন ডেস্ক    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

তমব্রু সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছোড়া গুলিতে আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

এর আগে সকালে ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সেখানে ৩ জন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে তুমুল লড়াই চলছে। তাদের ছোড়া গুলির শিষা ও রকেট লঞ্চার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে উড়ে এসে পড়ছে।

আরও পড়ুন: ক্যানসার মানেই কি মৃত্যু?...

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারের সীমান্তবর্তী ক্যাম্প দখলকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে। শনিবার বিকেল থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছিল।

আজ আবার ভোর থেকে লাগাতার গোলাগুলি, মার্টারশেল নিক্ষেপ ও রকেট লান্সার বিস্ফোরণে, বিকট শব্দে কেপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা।

এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এছাড়াও কৃষকরা কৃষি ক্ষেতে যেতে ও দৈনন্দিন কাজে যেতে ভয় পাচ্ছেন।

অনলাইন ডেস্ক