বিএনপি জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টার সময় ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সার্বিক তত্বাবধান এবং ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।
আরও পড়ুন: গাংনীতে বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন করলেন সাহিদুজ্জামান খোকন, এম পি...
উক্ত সভায় প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, “বিএনপির রাজনীতি হলো মানুষকে পুড়িয়ে মারা, অগ্নিসংযোগ করা, পুলিশ ও সাংবাদিকদের মারার রাজনীতি, অপরদিকে আওয়ামী লীগ হলো উন্নয়ন, গণমানুষ ও খেটে খাওয়া মানুষের সরকার”।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, পদ্মবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































