মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় সিভিল সার্জনের অফিসে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম দেড় লক্ষ টাকার বাজেটের ১৫০০ টি কীট সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) অফিসার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার এর হাতে তুলে দেন।
মেহেরপুর জেলা সদর জেনারেল হাসপাতালের জন্য ৯০০ টি কীট, মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৩০০ টি ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৩০০ টি কীট বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার বলেন, মেহেরপুর জেলায় ডেঙ্গু পরীক্ষার করার জন্য কীট সংকট হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করি। তিনি আমাদের আবেদন দেখে দেড় লক্ষ টাকার বরাদ্দ করে দেন সেই টাকা দিয়ে কীটগুলো ক্রয় করি আমরা।
আরও পড়ুন: জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী...
তিনি আরও বলেন, মেহেরপুর জেলায় ডেঙ্গু যেভাবে দিনে দিনে বাড়ছে তাতে আমরা কীটের সংকটে ভুগছি। কীটগুলো পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ আব্দুস সালাম, গাংনী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































