মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের মালিথা পাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার আনুমানিক রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইউনুস আলীর চায়ের দোকানের চালাতে আগুন জ্বলতে দেখে চিৎকার দেওয়ার সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানদার ইউনুস আলী।
এ ঘটনায় গাংনী থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর দিবাগত রাতে ওই চায়ের দোকানটির তালা ভেঙে একটি এলইডি টিভি, নগদ টাকা ও সিগারেটসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গাংনী থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিলো।
মোঃ সেলিম রেজা






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































