মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃতীয় বারের মত নৌকার মনোনয়ন লাভ করায় বুধবার দুপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
ফরহাদ হোসেন বলেন, যে বন্দুকের গুলি ও নল নাই, সেই বন্দুক কোন উপকার বা ক্ষতি করেনা। এরকম একটি বিষয় হচ্ছে ডামি। আমরা ডামি ক্যান্ডিডেট রাখবো যাতে কোন জায়গায় কেউ আনকনটেস্টটেড ভাবে নির্বাচিত না হয়।

আরও পড়ুন: গাংনীর দলীয় ডামি প্রার্থী মুকুল...
স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করার সময় উপস্থিত ছিলেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রবিউল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন প্রমূখ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































