বরিশাল জেলা গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় আজ বুধবার (৯ আগস্ট) সকাল আটটার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ইকরা বিনতে হাফিজ (২৮) নামে এক ইন্টার্ন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক সহ আরও তিন জন।
নিহত ইকরা বিনতে হাফিজ ঢাকার উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক।
গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার জানান, ঢাকা থেকে বরিশালের দিকে আসছিলো প্রাইভেটকার গাড়িটি। এতে নাহিদ ও গাড়িচালকসহ তিনজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইকরা বিনতে হাফিজের মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারটি সামনের দিক দুমরে-মুচরে গেছে। গাড়ি কেটে আধাঘণ্টার চেষ্টা করার পর চালককে বের করা হয়। তবে এর আগেই ইকরা বিনতে হাফিজকে বের করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































