Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেনের বিদায় সংবর্ধনা

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেনের বিদায় সংবর্ধনা

 অনলাইন ডেস্ক    ২৪ জুলাই, ২০২৩ ১৮:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)’কে আনুষ্ঠানিকভাবে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয়।

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আগামী কাল (২৩ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমল হোসেন অনত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন...

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তাকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন ও পুলিশ সুপার প্রশাসন কামরুল আহসান প্রমুখ।

উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল স্টাফবৃন্দ।

অনলাইন ডেস্ক