দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র আজ সকাল সাড়ে ১০ টার সময় পরিদর্শন করছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম পরিদর্শন করেন।
এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছে দোয়া প্রার্থনা করেন মাহি।
কেন্দ্র পরিদর্শন শেষে মাহিয়া মাহি বলেন, কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে। বিকেল পর্যন্ত যেন কেউ সহিংসতা সৃষ্টি না করতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: ভোট দিয়ে সাকিব বললেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদী’...
ফলাফল নিয়ে তিনি বলেন, এখন জয়-পরাজয় নিয়ে ভাবছি না। ফলাফল যেমনই হোক, আজীবন জনগণের পাশে থাকবো।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মাহি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































