Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সীমান্তে পড়েছিল ভারতীয় নাগরিকের মরদেহ

সীমান্তে পড়েছিল ভারতীয় নাগরিকের মরদেহ

 অনলাইন ডেস্ক    ২৩ মে, ২০২৪ ১৫:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে এক ভারতীয় যুবকের মরদেহ পড়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে কালীরহাট কালাইর ডাংগা সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে দারিকামারী সীমান্তের আশপাশের লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিজিবি সূত্র জানায়, আজ সকালে সীমান্তের কাছে ভারতের দারিকামারী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।বিজিবি মরদেহ পড়ে থাকার কথা বিএসএফকে জানায়।

আরও পড়ুন: রাইসির মৃত্যুতে শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর...

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর কালীরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, ভারতীয় এক যুবকের মরদেহ সীমান্তে পড়ে রয়েছে।

বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক