মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদে অবধৈভাবে গোলাম মোস্তফা মন্টুকে প্যানেল চেয়ারম্যান-১ এর দ্বায়িক্ত দেওয়ার কারণে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ।
বুধবার (২২ জানুয়ারি) রাত ৮ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ছুটিতে থাকাকালীন অবধৈ ভাবে পরিষদের বাইরে মিটিং করে পরিষদে যোগদান করেন এবং আমাকে প্যানেল চেয়ারম্যান-১ থেকে অব্যাহতি দিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেম্বার গোলাম মোস্তফা মন্টুকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দ্বায়িক্ত দেন। যা সম্পূর্ণ অবধৈ।
তিনি আরো বলেন, যদি পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ছুটিতে থেকেও যোগদান করে থাকেন, তাহলে কিভাবে চেয়ারম্যান থাকা স্বত্বেও গোলাম মোস্তফা মন্টু বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স-এ স্বাক্ষর করে।
হাবিবুর রহমান ফিরোজ বলেন, ৫ আগষ্টের পর থেকে আমি নিষ্ঠার সাথে পরিষদ চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন সকল মানুষের সেবা এবং তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে সমস্ত খেলাধুলার সামগ্রী ক্রয় ও ইউনিয়ন বাসীর সেবা করেছি নিজের অর্থ দিয়ে। বর্তমানে ইউনিয়ন পরিষদের ১%-এর অর্থ সহ বছরের শুরুতে বিভিন্ন প্রকল্প আসে । আর সেই সকল প্রকল্পের অর্থ অবৈধ ভাবে আত্মসাৎ করার জন্য আমাকে চলতি মাসে ৯ তারিখে প্যানেল চেয়ারম্যান-১ থেকে অব্যাহতি দিয়েছে।
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে আইনের সঠিক ব্যবহার এবং তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধানখোলা ছাত্র দলের সভাপতি হামিদুল ইসলাম, জিয়াউল ইসলাম, মোঃইয়াকুব আলী, বাবু লিটন, সোহেল রানা, শুকুর আলী, সুকিল, আনারুল ইসলাম, আলম হোসেন, নাজমুল আহমেদ, মনিরুল ইসলাম, সাজ্জাদ, সাকিবসহ ধানখোলা ইউনিয়নের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































