নির্বাচন নিয়ে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদের বক্তব্য খতিয়ে দেখা হবে বলে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গত সোমবার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এই প্রসংঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন, তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না।’
আরও পড়ুন: গাংনীতে বজ্রপাতে কৃষক আহত...
এ সময় তিনি দাবি করেন, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়।
তিনি আরও বলেন, “তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি না তাও যাচাই করা হবে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ তাই এই ধরনের বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে”।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































