Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ডুবল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

ডুবল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

 অনলাইন ডেস্ক    ২৫ আগষ্ট, ২০২৪ ১০:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

গত কয়েকদিনে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাঙ্গামাটি পর্যটনের দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। এতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে দেখা যায় কাপ্তাই হ্রদে ঝুলন্ত সেতুটির পাটাতন ১ থেকে দেড় ফুট পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে।

এ সময় বেড়াতে আসা পর্যটকদের সেতু পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।

কাপ্তাই হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী দেখা দিলে পুনরায় চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পর্যটন কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক