Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আরও ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে হাসি ফুটবে আজ

আরও ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে হাসি ফুটবে আজ

 অনলাইন ডেস্ক    ৯ আগষ্ট, ২০২৩ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আজ বুধবার ২২ হাজার ১০১ পরিবাকে আনুষ্ঠানিভাবে ঘর বুঝিয়ে দিবেন। এতে এক লাখ ১৫ হাজার মানুষের মুখে হাসি ফুটবে। এছাড়াও তিনি পাবনা সহ বাংলাদেশের ১২টি জেলাও ১২৩ উপজেলাকে ঘোষণা করবেন ভূমিহীনমুক্ত।

বঙ্গবন্ধুর কন্যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অসহায় পরিবারকে জমি সহ ঘর বুঝিয়ে দিবেন।

কিছু দিন আগেও যাদের কাছে একটুখানি ভিটেমাটি ছিল কেবলই স্বপ্ন, সেই স্বপ্ন অসহায় মানুষের কাছে আজ তা ধরা দিয়েছে বাস্তব হয়ে।

এভাবে দেশের প্রতিটি গৃহহীন মানুষকে ঠিকানা করে দিতেই এগিয়ে চলছে দেশের সরকারের বিশেষ কার্যক্রম আশ্রয়ণ প্রকল্প।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, আমরা দেখতে পাব যে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলার ৩৩৪ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।

আরও পড়ুন: বিয়ের ১মাস না হতেই ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু...

এদিন, খুলনার তেরখাদার বারাসাত সোনার বংলা পল্লি, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ও পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-দুই প্রকেল্পের আওতায় ২২ হাজার ১০১টি পরিবার নতুন ঘর পাবেন।

এই গৃহ বিতরণ কর্মসূচি ৬ষ্ঠ বারের মতো ১ লাখ ১৫ হাজার মানুষ নতুন ঘরে উঠবেন।

আশ্রয়ণ সহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন।

বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। ভূমিহীনমুক্ত হয়েছে বাংলাদেশের ২১ জেলার ৩৩৪ উপজেলা।

বাংলাদেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ২৪ হাজার একর জমি।

অনলাইন ডেস্ক