Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ট্রাক চাপায় প্রাণ গেলো ইউপি সদস্যের ছেলের

ট্রাক চাপায় প্রাণ গেলো ইউপি সদস্যের ছেলের

 জসিম উদ্দিন বিজয়,সাভার    ৫ অক্টোবার, ২০২৩ ১৭:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যের ছেলে আশিক হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক হোসেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে অধ্যায়ন শেষ করেছেন। তার বাবা আওলাদ হোসেন সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য।

আরও পড়ুন: আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাণী দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

নিহতের চাচা আমির হোসেন বলেন, আশিক বিকেলে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগরে মোবাইল ঠিক করতে যায়। ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বেঝাই ট্রাকের চাপা পরে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে ঘটনা স্থলে মারা যায়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

জসিম উদ্দিন বিজয়,সাভার