আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রদের ওপর ভর করে বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার পায়তারা করছে। হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। কোথায় কে হামলা চালাবে সেই নীলনকশা আগেই প্রস্তুত করে রেখেছিল বিএনপি।
তিনি বলেন, তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে বসানোর নীলনকশার রাজনীতি আজকে জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। গুজবে কান দেবেন না। গুজব একটি সন্ত্রাস। গুজব আপনার সন্তানকে মাদকের মতো সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































