Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে আগুন পোহাতে গিয়ে দিনমুজুর অগ্নিদগ্ধ

গাংনীতে আগুন পোহাতে গিয়ে দিনমুজুর অগ্নিদগ্ধ

 নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী, ২০২৪ ১৫:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মেহরপুরের গাংনী উপজেলার কল্যানপুর গ্রামে গত বুধবার রাত ৯টার সময় আগুন পোহাতে গিয়ে সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমুজুর অগ্নিদগ্ধ হয়েছেন।

সাহাদুল ইসলাম কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সাহাদুল শীত নিবারণের জন্য আগুন জ্বালায়। এসময় তার শরীরে থাকা পোশাকে আগুন লেগে যায়।

আরও পড়ুন: গাংনীতে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা...

তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন জানান, সাহাদুলের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেলে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক