Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নাটোরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নাটোরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২ জুলাই, ২০২৪ ১২:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

নাটোরের নলডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনে আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার সময় কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন উপজেলার মাধনগরের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্টেশন মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বলেন, নিহত ব্যক্তি চলন্ত মালবাহী ট্রেনটি উঠতে গিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

অনলাইন ডেস্ক