গাংনীতে মাদক সেবীকে জেল-জরিমানা

 অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবার, ২০২৪ ১৭:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

মেহেরপুরের গাংনীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে রাকিবুল ইসলাম (২৮) মাদক সেবীকে পাঁচশত টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে তাকে জেল-জরিমানা প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

রাকিবুল ইসলাম জোড়পুকুরিয়ার মৃত কাওসার আলী ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিজ এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

অনলাইন ডেস্ক