Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ঘর পেলো অসহায় পরিবার

গাংনীতে ঘর পেলো অসহায় পরিবার

 নিজস্ব প্রতিবেদক    ১২ জুন, ২০২৪ ১০:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুরের গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর (গৃহ) প্রদান কার্যক্রমে জমিরদ লিলসহ বাড়ি হস্তান্তরের করা হয়েছে। সোমবার সকালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার দুটি পরিবারের হাতে ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।

গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) আয়োজিত ও উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

আরও পড়ুন: চিকিৎসার জন্য মানবিক সহযোগীতা চান মনোহরদীর তাজরিন...

উক্ত অনুষ্ঠানে ধানখোলা ইউপির দু’জন ভূমিহীনকে ঘর বরাদ্দ দেয়া হয়। ঘরবাড়ি পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বর, সরকারী অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক