Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঘাতক অবৈধ যান কেড়ে নিল শিশুর প্রাণ

ঘাতক অবৈধ যান কেড়ে নিল শিশুর প্রাণ

  তরিকুল ইসলাম    ১০ মে, ২০২৫ ১৮:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসনিনা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০মে) সকাল সাড়ে দশটায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিনা খাতুন কাজীপুর বর্ডার পাড়ার জয়নাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জুলহাস জানান, তাসমিনা খাতুন তার মায়ের সাথে মামার বাড়ি কাজীপুর খন্দকার পাড়ায় বেড়াতে আসে। পরে সে তার মামা আবু তাহেরের দোকানে মিষ্টি নিয়ে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টারিং গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তরিকুল ইসলাম