মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মেহেরপর সরকারি কলেজের শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এরপর শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা...
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন ও মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ।
শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করতে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুনসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































