ঝালকাঠিতে চোর সন্দেহে গাছে বেঁধে গণপিটুনিতে রিয়াজ ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ মে) সকাল ৮টার সময় জেলার নলছিটি উপজেলার ঢাপর গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার রাত তিন টার সময় ঢাপড় গ্রামের নাসিমা বেগমের বাড়ি গোয়াল ঘর থেকে চোর সন্দেহে রিয়াজ ফকির নামে এক যুবককে আটক করে গ্রামবাসী।
পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। সকালে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































