Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক-২

মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক-২

 অনলাইন ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ডোবাপাড়া এলাকায় আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেন।

আটকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের খোকা শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪০) ও একই গ্রামের পূর্বপাড়ার আসান খার ছেলে কাদের খা (৩৫)।

মুজিবনগর থানার উপপরিদর্শক (এস আই) বিপ্লব কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সবাই...

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত থেকে চোরাই পথে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। সন্দেহভাজন দুজনকে দেখে তাদের সাদা প্লাস্টিকের দুটি ব্যাগ সার্চ করে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উজ্জ্বল দত্ত আরও বলেন, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

অনলাইন ডেস্ক