বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার (৯ মার্চ) সকাল ১১ টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে ন্যাশনাল হাসপাতাল ও ঢাকা জেলা জজকোর্ট এলাকায় প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ভোট ডাকাতির সরকার বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। অর্থনৈতিক সেই ঘাটতি পূরণ করতেই প্রতিনিয়ত অবৈধভাবে টাকা ছাপিয়ে যাচ্ছে। টাকা ছাপিয়েও যখন ঘাটতি সামাল দিতে পারছে না তখন তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে সেই ঘাটতি পূরণ করার বৃথা চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট, ভোট ডাকাতির সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।
আরও পড়ুন: ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি তানজিদ আহমেদ ও আবু সাইদ টোকন সম্পাদক...
প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), শাহরিয়ার হোসেন, নাসিম হোসেন, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান ও মেহেদী হাসান অর্নব।
প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মাসফিকুল ইসলাম, সদস্য- তানজিল, সৈকত, আনোয়ার,শামিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
জবি প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































