Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মাঝরাতে হল ছেড়ে রাজপথে খুবি শিক্ষার্থীরা

মাঝরাতে হল ছেড়ে রাজপথে খুবি শিক্ষার্থীরা

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৪ ২০:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

কোটা সংস্কার আন্দোলনে এবার মাঝরাতে হল ছেড়ে রাজপথে নেমে এসেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল, খান বাহাদুর আহছানউল্লা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। এ সময় তাদের ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, 'চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার' এমন সব স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে বের হয়ে নগরীর জিরো পয়েন্টের দিকে যায়। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। তবে রাস্তা অবরোধ করেননি শিক্ষার্থীরা।

তারা বলেন, রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলায় কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে?

এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করছেন।

অনলাইন ডেস্ক