Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

 নিজস্ব প্রতিবেদক    ১১ মে, ২০২৪ ১১:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে শুক্রবার সকালে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে নামেন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন।

সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটে জবি কেন্দ্রে উপস্থিতির হার ৮৭.২৯ শতাংশ...

স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কি কারনে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনা শোনার পর আমরা লাশ উদ্ধার করি। এলাহী বক্সকে আটক করি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক