Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাংনীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

  তরিকুল ইসলাম    ৯ এপ্রিল, ২০২৫ ১৬:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

মেহেরপুরের গাংনীতে পেয়াজ ভর্তি ট্রাকের ধাক্কায় শামসুল হোসেন(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বুধবার (০৯ এপ্রিল) সকাল ৯টার সময় উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হোসেন নওয়াপাড়া ক্লাবপাড়া গ্রামের মৃত রহমান সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া গ্রামের ক্লাবপাড়ায় মুকুলের তেলের দোকানের সামনে পেয়াজ ভর্তি ট্রাক (যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো-ট-১৭-০৯১১) রাস্তার উপর ঘোরানোর সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারী শামসুল হোসেনকে ধাক্কা দিলে তিনি রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শামসুল হোসেনকে কুষ্টিয়া জেলার হাসপাতালে রেফার করেন।

পরে চিকিৎসারত অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তরিকুল ইসলাম