Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গ্রীষ্ম ও ঈদ উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইবি

গ্রীষ্ম ও ঈদ উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইবি

 ইবি প্রতিনিধি    ৫ জুন, ২০২৪ ১৩:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আগামীকাল ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সাপ্তাহিক চারদিন ছুটিসহ মোট ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। ২৯ জুন ক্লাস পরীক্ষা শুরু হওয়ার চারদিন আগে ২৫ জুন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

আজ বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৩ দিন বন্ধ শেষে ২৯ জুন সকল বিভাগের ক্লাস পরীক্ষা চালু হবে এবং ২৫ জুন থেকে সকল দপ্তরিক কার্যক্রম শুরু হবে।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৮ জুন থেকে ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ৮ থেকে ২৪ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ জুন-২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় চলবে।

এদিকে, ছুটি উপলক্ষ্যে ১৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। আগামী ১০ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত...

ছুটি শেষে আগামী ২৪ জুন সকাল ১০টার সময় হলসমূহ খুলে দেওয়া হবে বলে প্রভোস্ট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ১০ জুন সকাল ১০টায় হল বন্ধ হবে এবং ২৪ জুন সকাল ১০ টায় খুলে দেওয়া হবে। আমরা প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

ইবি প্রতিনিধি