Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 তরিকুল ইসলাম    ২৭ জুলাই, ২০২৪ ১২:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 59 বার

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার ধাক্কায় নিছারন খাতুন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিছারন খাতুন গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামের মধ্য পাড়ার মৃত আব্দুল মোতালেবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোকতোলা স্থান দিয়ে জোড়পুকুরিয়া বাজারে যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্য হয়।

পরে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে নিছারন খাতুনের মৃতদেহ উদ্ধার করে।

গাংনী থানার (ওসি) তাইজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতে পরিবারের পক্ষে থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তরিকুল ইসলাম