মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি গ্রামের বেলের মাঠে শুক্রবার বিকেল ৩টার সময় র্যাব-১২ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরােইনসহ রােজিনা খাতুন (২৫) নামের একজন আটক করেছে।
আটককৃত রােজিনা গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন...
র্যাবের ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
তিনি আরও বলেন আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































