Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

 নিজস্ব প্রতিবেদক    ২৩ মে, ২০২৪ ০৯:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

মাদক সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে মিকাইল নামক এক যুবককে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি এলাকায় বুধবার রাত দশটার সময় এ ঘটনা ঘটে।

মিকাইল মেহেরপুর শহরের মিয়া পাড়ার আব্দুল্লাহ ছেলে।

জানা গেছে, ঘটনার সময় আমঝুপির বাবু নামের এক ব্যক্তি জরুরী কথা আছে বলে মোবাইল ফোন করে মিকাইলকে আমঝুপি কুঠিবাড়ি এলাকায় ডেকে নেয়। মোবাইল ফোন পেয়ে রাত ১০ টার সময় আমঝুপি কুঠিবাড়ি এলাকায় পৌঁছায়।

এ সময় মিকাইল কথা বলার এক পর্যায়ে মিকাইলের উপর হামলা চালায় তারা। রড দিয়ে দুই পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি শাহরুখ খান...

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মিকাইলকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়।

আহত মিকাইলের স্ত্রী কোহিনুর বেগম বলেন, রাত সাড়ে নয়টার সময় বাবু তার স্বামীর সাথে জরুরী কাজ আছে বলে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপরে শুনতে পাই তার উপরে হামলা চালানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া জানান, কি কারনে তার উপরে হামলা হয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক