Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হিলিতে রাইস মিলে দুধর্ষ ডাকাতি ৪ লাখ টাকা লুট

হিলিতে রাইস মিলে দুধর্ষ ডাকাতি ৪ লাখ টাকা লুট

  মোঃ নাঈম মাহমুদ    ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

দিনাজপুর ১৪ ফেব্রুয়ারি(বুধবার) দিবাগত রাত ২ টায় ৩০ মিনিট হাকিমপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার রাইস মিলে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে মিলের নাইট গার্ড বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে সবাই শুয়ে পড়ে। মিলের গার্ড বলেন চাতালে আমি একাই ডিউটি করছিলাম। রাত আরায়টার দিকে বিজিবি পরিচয়ে একদল ডাকাত মিলে প্রবেশ করে আমার হাত-পা বেঁধে ফেলে।

এ বিষয়ে মিল ম্যানেজার সুকুমার জানায়, গত রাত ২টা ৩০ মিনিট এর দিকে ১০-১২ জনের একটি দল গোদি ঘরের দরজা খুলতে বলে। এসময় দরজা খুলে দিলে ডাকাতদল প্রবেশ করে কর্মচারীদের হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে গদি ঘরের লকার ভেঙে ৪ লাখ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম (হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল) তিনি বলেন, ডাকাতির সংবাদ পাওয়া মাত্রই আমরা মিলে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলেছি।

সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে সেই সাথে একজন এর চেহারা সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে। আশা করছি দ্রুত আসামিদের গ্রেফতার করতে পারব

মোঃ নাঈম মাহমুদ