Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাংনীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বার, ২০২৪ ১৮:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরের গাংনীতে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলামকে (৪৮) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এস আই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ওয়ারেন্ট তামিল অভিযানে মনিরুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত মনিরুল ইসলাম উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মজিল মেম্বারের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী থানার মামলা নং ১৭, তাং১৮/৭/১৬ ইং এর আসামী মনিরুল ইসলাম। তাকে এস আই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল অভিযানে উপজেলার থলা গ্রামের মোড় থেকে আটক করে। আটককৃত আসামীকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক