Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

 অনলাইন ডেস্ক    ৯ অক্টোবার, ২০২৪ ০৯:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। ৪ সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশকে নিয়ে স্বামী বাড়ি থেকে মর্তলোকে বাবার বাড়িতে আগমন করেছেন দেবি দুর্গা।

আজ বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তরা আসতে শুরু করেছেন।

ভক্তদের বাসনা পৃথিবী থেকে সব অশুভ বিনাশ করে শান্তির বার্তা দিবেন দুর্গতিনাশিনী। মর্তলোকে দোলনায় আগমনের পর হাতির পিঠে চড়ে রোববার দশমীর বিজয়যাত্রার মাধ্যমে কৈলাসে স্বামীর সংসারে ফিরে যাবেন দশভুজা দুর্গা।

মাদারীপুরের ৫টি উপজেলায় ৪২৯টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় অনুষ্ঠান। এরমধ্যে রাজৈর উপজেলায় পূজা মণ্ডপের সংখ্যা আড়াইশ’।

উৎসব শান্তিপূর্ণ করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও জেলা প্রশাসন। মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস জানান, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা রয়েছে।

এছাড়া প্রতিটি মণ্ডপে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি করা হয়েছে, যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

অনলাইন ডেস্ক