মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৩ হাজার ৫১৪ জন অসহায় মানুষকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাথুলী ইউনিয়নের চাউল বিতরণ উদ্বোধন করেন।
কাথুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাউল বিতরণ করা হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।
আরও পড়ুন: মেহেরপুরে বাড়াদী ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ...
চাউল বিতরণের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক মন্টু, ইউনিয়ন সচিবসহ অনেকেই।
কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ হাজার ৫১৪ জনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































