Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রস্তুতি সভা

গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রস্তুতি সভা

 নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল চারটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উৎযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, দেশ বরণ্য কথা সাহিত্যিক রফিকুর রশীদ, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডাক্তার আদিলা আজহার ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম।

আরও পড়ুন: গাংনীতে ৪৮ ইটভাটার সব অবৈধ, পুড়ছে কাঠ...

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দফতরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক আজিজুল হক রানুসহ সাংবাদিকবৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক