Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেধা হোক সবচেয়ে বড় কোটা: আয়মান সাদিক

মেধা হোক সবচেয়ে বড় কোটা: আয়মান সাদিক

 অনলাইন ডেস্ক    ১৪ জুলাই, ২০২৪ ১১:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

কোটা সংস্কার আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তল দেশ। ‘বাংলা ব্লকেড’ নামে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে। এদিকে কোটা সংস্কার ইস্যুতে এবার মুখ খুলেছেন অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। গত শনিবার রাতে কোটা সংস্কার চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন তিনি।

আয়মানের ফেসবুক পেজে ঢুকে দেখা যায়, তার কাভার ফটোতে কোটা সংস্কার চেয়ে একটি ব্যানার দেয়া। যেখানে লেখা রয়েছে, কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা। #QuotaMovement

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

আরও পড়ুন: চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে...

এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ জুলাই ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। পরে ১০ জুলাই হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেন আপিল বিভাগ।

এর আগে, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক