Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি হবে না আজ

শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি হবে না আজ

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৪ ১১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি আজ (বুধবার) অনুষ্ঠিত হবে না।

জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। যে কারণে আজ শুনানি হচ্ছে না।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হয়।

এদিন হাইকোর্ট দ্বিতীয় দফা শুনানি ও আদেশের জন্য বুধবার (৩১ জুলাই) ধার্য করে।

অনলাইন ডেস্ক