Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

 অনলাইন ডেস্ক    ৫ সেপ্টেম্বার, ২০২৪ ১১:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের পক্ষ থেকে সকলকে এই শহীদি মার্চ পালনের আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে আজ সারাদেশে এই কর্মসূচি পালিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আজ দুপুর ৩টার সময় ঢাকায় ‘শহীদি মার্চ’ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে।

এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।

এতে যারা অংশ নেবেন, তাদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া, কীভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায়, সেগুলোও ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দুপুর ২টায় শহীদি মার্চ শুরু হবে। যাবে পুরান ঢাকা ঘুরে যাত্রাবাড়ি। আর ঢাকা কলেজ মার্চ করবে তাদের ক্যাম্পাস থেকে, সকাল সাড়ে ১১টায়।

অনলাইন ডেস্ক