সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আাদালত।
আজ সোমবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হকের আদালতে শফিক রেহমান আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে।
এ মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। এসময় তিনি বিচার বিভাগের আমূল পরিবর্তন করার কথা বলেন।
আরও পড়ুন: দেড়শর আগেই মুশফিক-লিটনকে হারাল বাংলাদেশ...
এর আগে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন, জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূইয়া।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































