মেহেরপুরের গাংনী ক্যাম্পের র্যাব-১২ এক অভিযান চালিয়ে গত শনিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার (নতুনপাড়া) থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে।
আটককৃত আব্দুস সালাম রামনগর গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানান র্যাব-১২।
র্যাব-১২ সিপিসি-৩ (মেহেরপুর) কোম্পানি কমান্ডার এএসপি মনিরুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসে অগ্নিসংযোগ, গায়ে আগুন নিয়ে বের হলেন যাত্রী...
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাবের একটি চৌকষ অভিযান দল ইয়াবা পাচারের খবরের ভিত্তিতে রামনগরে অবস্থান নেয়। এ সময় ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছিল আব্দুস সালাম। র্যাবের সদস্যরা ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালামকে আটক করতে সক্ষম হয়।
র্যাব-১২ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আব্দুস সালাম। তার নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব-১২।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































