Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

মেহেরপুরের গাংনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

  তরিকুল ইসলাম    ৮ জানুয়ারী, ২০২৫ ১৭:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 53 বার

মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল চারটার সময় গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২৪) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি (২৪)।

স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (কক্সবাজার জ ০৪-০০২১ নম্বর) বাসটি আকুবপুর চটকাতলা এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে বামন্দিতে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সিয়াম ঘটনাস্থলেই মারা যায় আর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকি কে কুষ্টিয়া নেওয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মরদহ উদ্ধার করা হয়েছে। আরেকটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তরিকুল ইসলাম