Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

     ৭ জুন, ২০২৩ ১৮:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

মেহেরপুরের গাংনীতে আজ বুধবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগনদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম।

উক্ত সভায় প্রধান অতিথি সরকারের উন্নয়ন দর্শন ও বিশেষ উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পরিকল্পনা মূলক ও বিশেষ উদ্যোগসমূহ তুলে ধরেন।

প্রধান অতিথি সম্মানীত জনপ্রতিনিধিদের উন্নয়নবাহক উল্লেখ করে বলেন, সরকারের সকল উন্নয়ন কার্যক্রম আপনারা মানুষের কাছে তুলে ধরুন। সরকারের টানা মেয়াদে আপনাদের নিজ নিজ এলাকায় কী পরিমান ভাতা দেওয়া হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট করা হয়েছে, আর্থিক ও খাদ্য সহায়তা প্রভৃতি দেওয়া হয়েছে তথ্য প্রমণসহ তুলে ধরুন।

তিনি আরো বলেন, মানুষের পাশে দাঁড়ান। আইন শৃংখলার উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করুন। সামাজিক সম্প্রীতি সুরক্ষায় ভূমিকা রাখুন। প্রশাসন আপনাদের সাথে নিয়ে ও জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছাতে হবে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহরেপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ খালেক, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সদস্য সহ ইউপি সচিববৃন্দ।