Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরে ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

 তরিকুল ইসলাম    ৩ ডিসেম্বার, ২০২৩ ০৯:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কলা ব্যবসায়ীর ঘরের ছাদ থেকে ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ও র্যাবের সদস্যরা।

পিরোজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে কলা ব্যবসায়ি মিঠুন আলীর বাড়ির ছাদ থেকে শনিবার সকাল সাড়ে ১১ টার সময় বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ ও গাংনী র্যাব-১২ এর সদস্যরা।

স্থানীয়রা জানান, মিঠুন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি সিমেন্টের ব্যাগে লালটেপ প্যাচানো অবস্থায় ২ টি বোমা সাদৃশ্য কৌটা ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ১ টি অজ্ঞাত বস্তু দেখতে পায়। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি পানি ভর্তি বালতি করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: গাংনী আসনে বর্তমান সংসদ সদস্যসহ মনোনয়নপত্র জমা দিলেন ১৫ জন...

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিউজ বাংলাদেশ ৬৪ কে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ষড়যন্ত্র মূলক ভাবে কেউ বোমা সাদৃশ্য বস্তু দুটি রেখে গিয়েছে। উদ্ধারকৃত বস্তু দুটি বোমা কি না। সেজন্য বোমা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। কে বা কারা রেখে গিয়েছে, তা সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

তরিকুল ইসলাম