Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবির নতুন উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ

ইবির নতুন উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ

 ইবি প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ১০:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১৯৮৯ সালে এলএলবি এবং ১৯৯০ সালে এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি থেকে এম.ফিল এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ল নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত আছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ আগস্ট তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

ইবি প্রতিনিধি