Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সোলায়মান টাওয়ারে আগুনে পুড়ল ৩টি দোকান

সোলায়মান টাওয়ারে আগুনে পুড়ল ৩টি দোকান

 অনলাইন ডেস্ক    ২০ জানুয়ারী, ২০২৪ ১২:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

রাজধানীর চকবাজারের আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার সময় সোলায়মান টাওয়ারের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস থেকে জানান যায়, সকাল ৮টা ৫৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫ মিনিটে। লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বিপিএলের প্রথম ম‍্যাচে সাকিব-তামিমের মুখোমুখি লড়াই আজ...

ভবনটির নিচতলায় ২টি দোকানে আগুন দেখতে পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ নিতে নিতে ৩টি দোকানে পুড়ে গেছে।

একটি ফার্মেসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফার্মেসি, ব্যাগ ও অর্নামেন্টসের ৩টি দোকান।

অনলাইন ডেস্ক